ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নৈশ্য প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নৈশ্য প্রহরী সাইফুল ইসলাম (৪৫) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) সকালে লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা দরগার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলছিলো ওই নৈশ প্রহরীর মরদেহটি। সকাল ৯টায় বিদ্যালয়ে এসে মরদেহটি দেখতে পায় ওই বিদ্যালেয়ের শিক্ষক ময়না বেগম। পরে তিনি প্রধান শিক্ষকসহ স্থানীয়দের খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় সাইফুলের পরিবারের লোকজন।

মরদেহটি উদ্ধার হওয়া ব্যক্তি হাড়িভাঙ্গা এলাকার মৃত গফুরের ছেলে। তিনি বিদ্যালয়টিতে ২০১৪ সাল থেকে কর্মরত ছিলেন।

হাড়িভাঙ্গা দরগার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ ছায়া বেগম জানান, সাইফুল অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি বিদ্যালয়ের কাজ অনেক আন্তরিকতার সাথে করতেন। ময়না তদন্তের ছাড়াই সাইফুলের পরিবার লাশটি দাফন করার জন্য পুলিশের কাছে থেকে নিয়ে গেছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছেই হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নৈশ্য প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫