ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

তজুমদ্দিনে গৃহবধূ ধর্ষণ: অভিযোগ আওয়ামী’লীগের দুই কর্মীর বিরুদ্ধে

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় আবারও নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার চাঁচড়া ইউনিয়নে গভীর রাতে স্থানীয় আওয়ামী’লীগের দুই কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

রোববার (৬ জুলাই) ভুক্তভোগী নারীর বড় ভাই মোঃ জোটন বাদী হয়ে তজুমদ্দিন থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, স্থানীয় আবুল কালামের ছেলে আওয়ামীলীগ কর্মী গিয়াসউদ্দিন (৩৫) ও মোঃ আলমের ছেলে আওয়ামীলীগ কর্মী মোঃ রাসেল (২৬)।

ধর্ষণের শিকার নারী জানান, গত ১০ জুন ঘটনার সময় আমার আম্মু নানু বাড়ি ছিলেন। আমার ছেলেকে নিয়ে ঘরে ছিলাম। রাতে আমি বাথরুমে গেলে বের হওয়ার সময় রাসেল এবং গিয়াস উদ্দিন আমার মুখ চেপে ধরে। এরপর গিয়াস উদ্দিন আমাকে নির্যাতন (ধর্ষণ) করছে আর রাসেল সামনে থেকে ভিডিও করে। পরে রাসেল আমাকে নির্যাতন করতে চাইলে আমি ঝাপটা মেরে তাদেরকে সরিয়ে ঘরে চলে যাই।

ওই নারী বলেন, আমি মান-সম্মানের দিকে তাকিয়ে কাউকে কিছু বলি নাই। কিন্তু এরপর আমি রাস্তাঘাটে বের হলে রাসেল আর গিয়াস উদ্দিন আকার ইঙ্গিতে বলে তুই আমাদের সাথে হাত না রাখলে তোর ভাইকে আমরা গাঁজা দিয়ে পুলিশে ধরিয়ে দিব। তোকে মেরে ফেলব। তোর এই ছবি ফেসবুকে ছেড়ে দিব। আমাকে খুব বিরক্ত করছে। আমি এর বিচার চাই।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মহাব্বত খান বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তজুমদ্দিনে গৃহবধূ ধর্ষণ: অভিযোগ আওয়ামী’লীগের দুই কর্মীর বিরুদ্ধে

আপডেট সময় : ০৮:৫৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫