ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়িত হলেন আমজাদ হোসেন

শিহাব উদ্দিন টোকন, নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরের কৃতী মো. আমজাদ হোসেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়িত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই ২০২৫) বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বুধবার (২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ জারি করেন। আগামী ১৪ জুলাই তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল পাবনা এডওয়ার্ড কলেজ থেকে অবমুক্ত হবেন।

জীবনবৃত্তান্ত:
নাটোরের লালপুরের গৌরীপুর গ্রামে ১৯৬৮ সালের ৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মো. আমজাদ হোসেন। পিতা মো. ইয়াছিন আলী মোল্লা ও মাতা রঞ্জনা বেগম। স্ত্রী মোসা. শারমিন আক্তার সোমা। তাঁদের সন্তান আফিব মাহমুদ সামি ও নাফিসা আনজুম অহনা।

তিনি গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনি, গৌরীপুর উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি, আব্দুলপুর সরকারি কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক (সম্মান) ও ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯৬ সালের ১২ আগস্ট প্রভাষক হিসেবে রাজশাহী কলেজের বাংলা বিভাগে যোগদান করেন। পরবর্তীতে সরকারি শাহ এয়তে বাড়িয়া কলেজ, বগুড়া, সরকারি লালন শাহ কলেজ, ঝিনাইদ, পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কর্মরত ছিলেন।

তিনি ২ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়িত হন। তিনি বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়িত হলেন আমজাদ হোসেন

আপডেট সময় : ১২:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫