ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

পটুয়াখালীতে প্রথমবার ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ সহ আটক-৪

কুয়াকাটা, (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হেরোইন, গাঁজা ও ফেনসিডিল বহুকাল ধরেই এদেশে অনেক মাদকসেবী ব্যবহার করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে নতুন যে মাদকের নাম শোনা যাচ্ছে তা হলো- ক্রিস্টাল মেথ বা আইস। এবার পটুয়াখালীতে এই ভয়ংকর ৮ গ্রাম ক্রিস্টাল মেথসহ ৪ জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিনভর অভিযান চালিয়ে জেলার কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে ২ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮ গ্রাম ক্রিস্টাল মেথ ও ২ জনের কাছ থেকে ৭৩ পিস ইয়াবাসহ তাঁদেরকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী ও কলাপাড়ার সদস্যরা।

আটককৃতরা হলো- মো. রাসেল মল্লিক (৩২) তিনি উপজেলার গঙ্গামতি এলাকার মতি মল্লিকের ছেলে। একই এলাকার নুরুল হকের ছেলে আব্দুর রহমান (৩২)। উপজেলার ধুলাস্বার ইউনিয়নের মো. রাকির (২৯) ও কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. খলিলের পুত্র মেহেদী হাসান (২৫)। তাঁরা মোটরসাইকেল চালক ও হোটেল বয়ের কাজ করে থাকেন।

অভিযানে নেতৃত্ব দেয়া পটুয়াখালী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিমুর রশিদ বৃহস্পতিবার সন্ধ্যার পরে কুয়াকাটা প্রেসক্লাব হলরুমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি পটুয়াখালী জেলার বিভিন্ন উপকূলীয় নৌপথে মাদকের ছড়াছড়ি চলছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। অভিযানে আমরা তাদেরকে আঁটক করতে সক্ষম হই। তাদেরকে আটকের পরে তাঁদের দেয়া তথ্য অনুযায়ী, কারো গোপন আস্থানা, কারো বাড়ি থেকে এই ভয়ঙ্কর আইস যা ইয়াবার থেকেও কয়েকশত গুন ক্ষতিকারক এবং এই ইয়াবা উদ্ধার করি।

তিনি জানান,  আমরা যাদেরকে আটক করেছি তাঁরা মুলত প্রধান চক্রকারীদের সহযোগী, আমাদের এই অভিযানের উদ্দেশ্যে মুল হোতা পর্যন্ত পৌঁছানো। ভয়ঙ্কর এই মাদক প্রথমবারের মতো পাওয়ায় এই এলাকাকে মাদকের অন্যতম ঝুকিপূর্ণ স্থান হিসাবে বিবেচিত করে সামাজিক ভাবে প্রত্যেক সচেতন মানুষকে সতর্ক থাকারও অনুরোধ জানান। তিনি আরো জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করার পরে আমি তাদেরকে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটুয়াখালীতে প্রথমবার ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ সহ আটক-৪

আপডেট সময় : ০১:২৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫