ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। এতে সভাপতি পদে স্নেহাংশু সরকার ও সাধারণ সম্পাদক পদে মজিবুর রহমান নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে এর ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুল হক ফরাজী।

এর আগে গত বুধবার বিকেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হন। তিনি বক্তব্য শেষে ভোট গ্রহণের উদ্বোধন করেন।

ফলাফল অনুযায়ী জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার ৭৫৮ ভোটে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদ আহমেদ পেয়েছেন ৪০২ ভোট। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে ছয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মজিবুর রহমান ৪৭৪ ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বশির আহমেদ পেয়েছেন ৪২০ ভোট।

এই নির্বাচনে জেলা-উপজেলার ১৪টি ইউনিটের ১ হাজার ৫১১ কাউন্সিলরের মধ্যে ১ হাজার ১৭২ জন ভোট প্রদান করেন। দীর্ঘ ২৩ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে প্রথম অধিবেশন এবং বেলা তিনটার দিকে দ্বিতীয় অধিবেশন শেষ হলে সন্ধ্যা ছয়টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। রাত ১১টার পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলে।

জেলা বিএনপি সূত্র জানায়, সর্বশেষ ২০০২ সালের ১৪ এপ্রিল কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে সভাপতি ও স্নেহাংশু সরকার সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক

আপডেট সময় : ০১:২২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫