ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

লালমনিরহাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রিকশাচালক গ্রেফতার।

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটে বুদ্ধি ও বাক্ প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে লালমনিরহাট সদর থানায় মামলাটি করেন ওই তরুণীর মা। এতে আসামি করা হয়েছে আশিদুল হক ওরফে রাশেদুল (৩৫) নামের এক রিকশাচালককে। তাঁকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, মঙ্গলবার (১ জুলাই) বিকেলে জঙ্গলের ভেতরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেন আশিদুল। এ সময় গোঙানির শব্দ পেয়ে কয়েকজন এগিয়ে গিয়ে আশিদুলকে আটক করেন। পরে খবর পেয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ অভিযুক্ত আশিদুল হককে এবং ঘটনার শিকার প্রতিবন্ধী তরুণীকে মঙ্গলবার (১ জুলাই) রাতে থানায় নিয়ে আসে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী বলেন, ঘটনার শিকার প্রতিবন্ধী মেয়েটিকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আশিদুল হককে মেয়েটির মায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালমনিরহাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রিকশাচালক গ্রেফতার।

আপডেট সময় : ০৪:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫