ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

তজুমদ্দিনে গৃহবধূ ধর্ষণ: প্রকৃত দোষীদের শাস্তি দাবি ও অপপ্রচারের প্রতিবাদে বিএনপি’র মানববন্ধন

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার তজুমদ্দিন উপজেলায় বড় সতীনের যোগসাজশে ছোট সতীনকে ধর্ষণের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, “এই বর্বর ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা যেই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। আইনকে তার নিজস্ব গতিতে চলতে হবে, এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

তবে এই ঘটনায় বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু পত্রিকায় যেসব নাম উঠে এসেছে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান নেয় নেতারা।

বক্তারা জানান, অভিযুক্তদের মধ্যে ফরিদ উদ্দিন নামের একজন ব্যক্তি একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে যুক্ত থাকলেও, এই ঘটনার প্রেক্ষিতে তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া, বাকি যেসব ব্যক্তির নাম উঠে এসেছে, তারা বিএনপি কিংবা কোনো অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত নয়।

বক্তারা আরও অভিযোগ করেন, “তজুমদ্দিনে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভুয়া আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা এসব অপচেষ্টার তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহ্বায়ক, একেএম মহিউদ্দিন জুলফিকার, উপজেলা যুবদল নেতা হাসান সাপা পিন্টু, ও শাজাহান, শ্রমিক দল সভাপতি ইকবাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো. সেলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মামুন হোসেন, কলেজ ছাত্রদলের আহবায়ক মো. রাসেল আহমেদ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কামারপট্টি এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া এই বর্বর ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ঘটনার ন্যায়বিচার দাবি করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তজুমদ্দিনে গৃহবধূ ধর্ষণ: প্রকৃত দোষীদের শাস্তি দাবি ও অপপ্রচারের প্রতিবাদে বিএনপি’র মানববন্ধন

আপডেট সময় : ১০:৪৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫