ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

ইন্দুরকানীতে হল থেকে উত্তরপত্র নিয়ে পালালেন পরীক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ইন্দুরকানীতে চলমান এইচএসসি পরীক্ষার হল থেকে উত্তরপত্র নিয়ে পালিয়েছে মো. ফারদিন খলিফা নামে এক পরীক্ষার্থী।

 মঙ্গলবার (১ জুলাই) উপজেলার এফ করিম আলিম মাদ্রসায় ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরে ওই পরীক্ষার্থী বহিষ্কার এবং দায়িত্বরত দুই কক্ষ প্রত্যবেক্ষককে অব্যাহতি দিয়েছেন পরীক্ষা কমিটি।

কক্ষ পর্যবেক্ষক চঞ্চল কুমার হালদার জানান, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষে ৫ নম্বর কক্ষের পরীক্ষার্থী ফারদিন খলিফা উত্তরপত্র জমা না দিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ১০ কিলোমিটার দূরে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্রটি উদ্ধার করা হয়।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ জানান, পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে পালিয়ে গেছে এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি বোর্ড চেয়ারম্যানকে জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই পরীক্ষার্থীর ফাইল থেকে উত্তরপত্রটি উদ্ধার করে। বোর্ডের নির্দেশে পরীক্ষার্থীকে বহিষ্কার এবং ওই কক্ষে দায়িত্বপ্রাপ্ত ২ জন কক্ষ পর্যবেক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কেন্দ্র সচিব সঞ্জীব কুমার সাহা জানান, পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে পালিয়ে গেছে এমন অভিযোগের পর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীকে বহিষ্কার এবং কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুইজন কক্ষ প্রত্যবেক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফারদিন ইন্দুরকানী সরকারি কলেজের পরীক্ষার্থী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইন্দুরকানীতে হল থেকে উত্তরপত্র নিয়ে পালালেন পরীক্ষার্থী

আপডেট সময় : ০৯:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫