ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

কলাপাড়ায় গলায় ওড়না প্যাঁচানো এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ার নিজ ওড়না প্যাঁচানো অবস্থায় লামিয়া (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার ছোট বালিয়াতলী গ্রামের একটি চাম্বল গাছের ডাল থেকে ওই কিশোরীর লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোরী একই গ্রামের বাহার শিকদারের মেয়ে।

স্থানীয় সূত্র ও কিশোরীর পরিবারের দেয়া তথ্য অনুযায়ী, নিহত লামিয়ার মা ঢাকায় কর্মরত তার বাবার প্রেরিত টাকা আনতে সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হন। এসময় লামিয়া তার ছোট ভাই হাবিব ও নানী মইফুল বেগমের সঙ্গে ঘরে ছিলেন। রাত ৯টার দিকে মা ফিরতে দেরি হওয়ায় লামিয়া মাকে খুঁজতে ঘর থেকে বের হয়। এর পর এসে বাড়ির সামনের পুকুর পাড়ের চাম্বল গাছে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান মা হালিমা বেগম। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয় এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে রাত প্রায় ১২টার দিকে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় গলায় ওড়না প্যাঁচানো এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫