ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

কলাপাড়ায় নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন  শিশুপার্ক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়াবাসীর বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের পথে এক অনন্য মাইলফলক স্পর্শ করলো আজ। উপজেলার শিশুদের জন্য একটি আধুনিক দৃষ্টিনন্দন শিশু পার্ক নির্মাণের উদ্যোগ বাস্তব রূপ নিতে চলেছে। কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এই শিশু পার্কটি নির্মাণ করা হবে।
ইতোমধ্যে পার্কটির স্থান নির্ধারণ ও সাইনবোর্ড স্থাপন সম্পন্ন হয়েছে। এটি ছিল স্থানীয়দের দীর্ঘদিনের দাবির একটি।

আগামী ২ জুলাই, বিকেল ৩টা ৩০ মিনিটে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পার্কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

শিশুদের খেলাধুলা, মানসিক বিকাশ ও নিরাপদ বিনোদনের জন্য একটি পূর্ণাঙ্গ শিশু পার্ক নির্মাণ অত্যন্ত জরুরি ছিল। কলাপাড়া উপজেলা প্রশাসনের এমন জনবান্ধব পদক্ষেপে সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কলাপাড়া বাসিন্দা সুমন মল্লিক বলেন,দীর্ঘদিন পর হলেও কলাপাড়ায় শিশুদের জন্য একটি নতুন স্বপ্নের সূচনা হতে যাচ্ছে নির্মাণের ফলে। আমাদের ছেলেমেয়েদের জন্য এই শিশু পার্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষিকা সালমা আক্তার বলেন, শিশুদের খেলাধুলার জায়গা না থাকায় আমাদের ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে । এরকম শিশুদের মানসিক বিকাশের জন্য নির্মাণ করা হবে শিশু পার্ক। জেনে আমি আনন্দিত। কারণ শিশুদের মোবাইল থেকে দূরে রাখা যাবে।

কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক নিখিল চৌধুরী বলেন, আজ দিনটি খুব আনন্দের। কারন আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল শিশু বিনোদন কেন্দ্রের জন্য নির্মাণ করা হোক একটি শিশু পার্ক। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই। এজন্য চাই অল্প দিনের মধ্যে পার্কটি নির্মাণ কাজ শুরু করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে এই পার্ক নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি সকলের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে পার্কটি নির্মাণ কাজ শুরু করতে পারবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন  শিশুপার্ক

আপডেট সময় : ১২:৩৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫