ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

ভারতীয় যুবক লালমনিরহাটে প্রেমিকে সাথে দেখা করতে এসে পুলিশের হাতে আটক।

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেমের টানে ভারতীয় নাগরিক আরিয়ান মির্জা (২২) ছুটে এলেন বাংলাদেশের লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমিকার বাড়িতে। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ।

উক্ত ভারতীয় নাগরিকের নাম আরিয়ান মির্জা (২২) ভারতের মুর্শিদাবাদের শহর বহরমপুর এলাকার রাজেস মির্জার ছেলে বলে জানা গেছে।

রবিবার (২৯ জুন) সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকায় তার প্রেমিকার বাড়িতে আসে প্রেমিক আরিয়ান মির্জা। পরে রাত ১১টার দিকে ওই ভারতীয় নাগরিককে প্রেমিকার বাড়ি থেকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকার এক যুবতীর সাথে পরিচয় হয় ভারতীয় নাগরিক আরিয়ান মির্জার। দীর্ঘ দুই বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক। ওই প্রেমিকা বিয়ের আশ্বাস দিলে রবিবার সকালে ওই প্রেমিকার বাড়িতে আসে প্রেমিক আরিয়ান মির্জা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে হাতীবান্ধা থানা পুলিশ।

এ বিষয়ে ভারতীয় নাগরিক প্রেমিক আরিয়ান মির্জা বলেন, দীর্ঘ দুই বছর থেকে আমাদের প্রেমের সম্পর্ক। আমি অবৈধভাবে সীমান্ত পার হয়ে তার কাছে এসেছি। আমি এখন বাড়িতে যেতে চাই।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহামুদুন নবী বলেন, ভারতীয় নাগরিক আরিয়ান মির্জা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতীয় যুবক লালমনিরহাটে প্রেমিকে সাথে দেখা করতে এসে পুলিশের হাতে আটক।

আপডেট সময় : ০৬:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫