ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে এস এম জিলানীর সংবাদ সম্মেলন।

শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দীর্ঘ দেড় যুগ (প্রায় ১৭ বছর) পর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন।

সোমবার (৩০ জুন) টুঙ্গিপাড়া বাস-টার্মিনালের উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত এ সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। ৩০ জুনের সম্মেলনকে সামনে রেখে রোববার (২৯ জুন) দুপুর ১২ টায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী টুঙ্গিপাড়া বাস-টার্মিনালের দোতলায় সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ-সম্মেলনে সাংবাদিকদেরকে সম্মেলনের প্রস্তুতিসহ সার্বিক পরিস্থিতির বিস্তারিত জানান।

সংবাদ-সম্মেলনে এস এম জিলানী বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষের বাকস্বাধীনতা ছিলো না। ভোটের অধিকার ছিলো না। সাধারণ মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলো। সে কারণে এই টুঙ্গিপাড়ায় আমরা আমাদের রাজনৈতিক চর্চাটা করতে পারিনি। সঠিকভাবে রাজনৈতিক চর্চাটা করতে পারলে জনসমর্থনের দিক থেকে কারা ভারী, কারা বেশি, কারা কম, আপনারা বিচার করতে পারতেন। আমার গণতন্ত্র, আমার সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, তা থেকে আমরা বঞ্চিত ছিলাম।

তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার একটি সফল গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। বিএনপি একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলের গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে দীর্ঘদিন পর আগামীকাল সোমবার (৩০ জুন) বৃহৎ পরিসরে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপি’র ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি’র ঢাকা-বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও খন্দকার মাশুকুর রহমান সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনকে সফল করতে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সংবাদ-সম্মেলনে আবুল খায়ের, শেখ সালাউদ্দীন আহম্মেদ, যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান বাবু, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লা, মো. নাসির উদ্দিন, সামচুল হক, শেখ জিল্লাল হোসেন, যুবদলের সভাপতি মোক্তার হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম সহ উপজেলা ও পৌর বিএনপি’র স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে এস এম জিলানীর সংবাদ সম্মেলন।

আপডেট সময় : ০৬:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫