ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

১০ টাকার কার্ড নিরাপদ নয়, বলেন বিএনপি নেতা ডাঃ রাজন।

শিহাব উদ্দিন টোকন, নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজদের চেয়ে একজন পতিতার সম্মান বেশি।

চাল, ডাল, তেল ও নুনের মত রাজনীতির মাঠে কোন সিন্ডিকেট থাকতে পারবে না। ৫ আগস্ট এর পর প্রশাসন ও রাজনীতিতে কমিশন ভিত্তিক যে সিন্ডিকেট তৈরি হয়েছে তা ধ্বংস করা হবে।

শনিবার নাটোরের লালপুরে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লালপুর উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারুণ্যের ভূমিকা শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

রাজন বলেন, বিএনপি যদি ধ্বংস হয়, সেটা হবে ৫ আগস্টের পর বিএনপি’র কিছু নেতাদের কারণে। এরা যা শুরু করেছে, এদের কারণে সারা দেশব্যাপী আজকে বিএনপি’র দুর্নাম হয়েছে।

এরা চাঁদাবাজি, দখলদারিত্ব, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার কার্ড বিক্রি করেছে। যে নেতার কাছে ১০ টাকার কার্ড নিরাপদ না, সে নেতার কাছে নেতৃত্ব নিরাপদ না।

লালপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম লুলুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক কালুর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আ. হাকিম সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১০ টাকার কার্ড নিরাপদ নয়, বলেন বিএনপি নেতা ডাঃ রাজন।

আপডেট সময় : ০৬:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫