ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

বুড়িমারী স্থলবন্দর কমপ্লিট শাটডাউনের কারণে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউনের কারণে সম্পূর্ণ বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি। এতে এ স্থলবন্দরের উপর নির্ভরশীল ব্যবসায়ী ও শ্রমিকেরা পড়েছে চরম বিপাকে।

‎জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)র চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউনের ডাক দেওয়া হয়। এ কারণে শনিবার (২৮ জুন) সকাল থেকে এ স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

‎তবে এ স্থল অভিবাসন চৌকি/পুলিশ ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আশরাফুল ইসলাম।

‎সরেজমিনে দেখা গেছে, বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস ও বন্দরের কার্যালয়গুলো বন্ধ। কমপ্লিট শাটডাউনের কারণে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে এ স্থলবন্দর ও বিপরীতে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে বহু পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে। আটকে পড়া গাড়ির মধ্যে পচনশীল পণ্য থাকায় দুশ্চিন্তায় পড়েছে ব্যবসায়ীরা। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের মোটা অঙ্কের লোকসানে পড়ার আশঙ্কা করছেন। এখানকার কাজের উপর (লোড-আনলোড) নির্ভরশীল শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েছেন। এতে জীবনযাপন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

‎বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। এ কর্মসূচি বৃদ্ধি ও প্রত্যাহার সংক্রান্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলবে।

‎এ ব্যাপারে সহকারী কমিশনার (এসি) রাহাত হোসেন বলেন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কমপ্লিট শাটডাউন চলছে। এতে কাস্টমস কার্যালয়ে কোনো প্রকার কাজ করা হয়নি। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাটডাউন চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বুড়িমারী স্থলবন্দর কমপ্লিট শাটডাউনের কারণে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

আপডেট সময় : ০৫:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫