ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

লালমনিরহাটে ভাতিজার কোপে চাচা খুন।

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হামলায় তার চাচা আবু সামা (৬৬) নিহত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু সামা ওই এলাকার মৃত জসিম উদ্দিন শেখের ছেলে। অভিযুক্ত ভাতিজা হাশেম ও তার সহযোগীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) আবু সামা তার জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় ট্রাক্টরটি ভাতিজা হাশেমের জমির আইন ভেঙে যায় এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরের দিন শুক্রবার (২৭ জুন) পূর্ব নির্ধারিত আলোচনার জন্য আবু সামা ও তার ছেলে হাশেমের বাড়িতে গেলে, সেখানে তাদের ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এতে আবু সামা গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

আবু সামার ছেলে বাদল বলেন, গত বৃহস্পতিবারের ঘটনায় আজ শুক্রবার হাশেমের বাড়িতে বসার কথা ছিল। সেখানে আমার বাবা গেলে আলোচনা শুরু হওয়ার আগেই আমার বাবাকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। আমি তাদের ফাঁসির দাবি জানাচ্ছি।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আনারুল হক বলেন, আহত অবস্থায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ছিল।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী বলেন, খবর পেয়ে হাতীবান্ধা হাসপাতালে গিয়ে মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালমনিরহাটে ভাতিজার কোপে চাচা খুন।

আপডেট সময় : ১০:২৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫