ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

কলাপাড়ায় ১২০ পরিবারের জলাবদ্ধতা নিরসন, কাটা হলো খালের অবৈধ বাঁধ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ার চাপলী এলাকার মাঝের বাড়ি, ঘোলের পাড় ও চরচাপলী গ্রামের একটি খালের অবৈধ বাঁধ অপসারন করা হয়েছে। পানির প্রবাহ সচল রাখতে এবং কৃষিজমির জলাবদ্ধতা নিরসনে বুধবার (২৫ জুন) দুপুরে এই বাধ অপসারণ করা হয়েছে। ফলে তিন গ্রামের অন্তত ১২০ পরিবারের জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা নিরসন করা হলো। অন্তত ২০০ বিঘা জমির চাষাবাদের সমস্যা লাঘব হয়েছে। কৃষকরা জানান, প্রায় আট বছর ধরে এই বাঁধটির কারণে তারা শতাধিক পরিবার জলাবদ্ধতার কবলে ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে স্থানীয় কৃষকের সহায়তায় স্কেভেটর মেশিনের সাহায্যে ওই বাঁধ অপসারণ করা হয়। ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম জানান, আট বছর ধরে সাধারণ কৃষককে জিম্মি করে খালটিতে বাঁধ দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করে আসছিল একটি প্রভাবশালী মহল। যা আজ মুক্ত হলো। কৃষক সাফিজুল ইসলাম জানান, জলাবদ্ধতায় আটকে ছিলাম। চলাফেরা করতে চরম ভোগান্তিতে ছিলাম। পানি জমে থাকত। এখন গত আট বছরের এই সমস্যাটির সমাধান হলো। এছাড়া কেউ এই খালে মাছ ধরতেও পারতেন না। বাঁধটি অপসারণ করায় ওখানকার মানুষের মনে স্বস্তি নেমে এসেছে।

সহকারী কমিশনার ইয়াসীন সাদেক জানান, কেউ যদি  কৃষিকাজের সমস্যা সৃষ্টি করে, কিংবা খালের পানির প্রবাহ আটকে বাঁধ  সকল প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে বাধ কেটে দেওয়া হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় ১২০ পরিবারের জলাবদ্ধতা নিরসন, কাটা হলো খালের অবৈধ বাঁধ

আপডেট সময় : ০১:৫৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫