ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

২৮ ঘণ্টা পর নিখোঁজ জেলে আল আমিনের  মরদেহ উদ্ধার 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আল-আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর মঙ্গলবার  দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বুড়াগৌরাঙ্গ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও রাঙ্গাবালী নৌপুলিশের যৌথ অভিযানে স্থানীয় জেলেদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে চরমোন্তাজ লঞ্চঘাটে নিয়ে আসা হয়।

রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল চরমোন্তাজ লঞ্চঘাট থেকে উত্তর দিকে ৫০০ গজ দূরে ভাসমান অবস্থায় মরদেহটি বুড়াগৌরাঙ্গ নদীতে পাওয়া যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের এই ডুবুরি দলের নেতৃত্বে থাকা  লিডার মজিবুর রহমান বলেন, গতকাল দুপুর ২টার পর থেকে টানা উদ্ধার অভিযানের পর আজ দুপুরে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি স্থানীয় নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের কার্যাক্রম সমাপ্ত ঘোষণা করি। 

এরআগে সোমবার সকাল ৯টার দিকে সাগর থেকে মাছ ধরে ফেরার পর চরমোন্তাজ লঞ্চঘাটে ট্রলার বাঁধতে গিয়ে পন্টুনে পা পিছলে নদীতে পড়ে যান ৩৫ বছর বয়সী জেলে আল-আমিন। প্রত্যক্ষদর্শীরা জানান, পড়ে যাওয়ার সময় তার মাথায় আঘাত লাগে।

ঘটনার পরপরই সহকর্মী জেলে এবং  নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে পটুয়াখালী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড অভিযানে যোগ দেন। আলো সল্পতার কারণে সন্ধ্যায় অভিযান স্থগিত হলেও মঙ্গলবার সকাল থেকে পুনরায় ফায়ার সার্ভিসের ডুবুরি ও নৌপুলিশ অভিযানে নেমে দুপুরে আল আমিনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। 

নিহত আল-আমিনের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৮ ঘণ্টা পর নিখোঁজ জেলে আল আমিনের  মরদেহ উদ্ধার 

আপডেট সময় : ০৭:৫১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫