ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

লালমনিরহাটে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাবা-ছেলে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি ও তার ছেলেকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- শ্রী পরেশ চন্দ্র শীল (৬৯) ও তার ছেলে শ্রী বিষ্ণু চন্দ্র শীল (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২২ জুন) দুপুর ২টার দিকে লালমনিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের হানিফ পাগলার মোড়ে শ্রী পরেশ চন্দ্র শীলের মালিকানাধীন একটি সেলুনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সেলুনে চুল কাটাতে যাওয়া এক তরুণ মুসল্লিকে ইসলাম ধর্ম ও নবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন শ্রী পরেশ চন্দ্র শীল।

স্থানীয় আরও একজন কিশোরও এক মাস আগে একই ধরনের মন্তব্য শুনেছেন বলেও অভিযোগ করেছেন। এসব অভিযোগ জানাজানি হলে দুপুরে উত্তেজিত লোকজন ওই সেলুনে উপস্থিত হয়ে ২জনকে ধরে ফেলে।

খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাবা-ছেলেকে থানায় নিয়ে যায়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালমনিরহাটে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাবা-ছেলে আটক

আপডেট সময় : ০৩:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫