ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

রাঙ্গাবালীতে সাগর থেকে ঘাটে এসে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ,চলছে উদ্ধার অভিযান

রাঙ্গাবালী প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাগর থেকে মাছ ধরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে এসে ট্রলার ভেড়ানোর সময় বুড়াগৌরাঙ্গ নদীতে পড়ে গিয়ে আল-আমিন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আল-আমিন গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শিরাজ খান।

জানা গেছে, পাঁচ দিন আগে সমুদ্রে মাছ ধরতে যায় চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের আসাদুল প্যাদার মালিকানাধীন এমবি আসাদুল নামের এই জেলে ট্রলারটি। মাছ ধরা শেষে সোমবার  সকাল ৯টার দিকে ট্রলারটি চরমোন্তাজ ঘাটে পৌঁছায়। ঘাটে ভেড়ানোর সময় ট্রলার থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে জেলে আল-আমিন নিখোঁজ হন। 

প্রত্যক্ষদর্শী জানান, রশি দিয়ে ট্রলারটি ঘাটের সঙ্গে বাঁধার জন্য নামতে গিয়ে পন্টুনে পা পিছলে  পড়ে মাথায় আঘাত লেগে ঘাট সংলগ্ন  নদীতে পড়ে যান নিখোঁজ জেলে। 

নিখোঁজ জেলের সহকর্মীরা জানান, ঘটনার পরপর তাৎক্ষণিক জেলেরা উদ্ধার অভিযান শুরু করলেও তার কোনো খোঁজ মেলেনি। ঘটনার পর থেকে চরমোন্তাজ ঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে জেলে উদ্ধারের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন নিখোঁজ জেলের স্বজন,  সহকর্মী ও স্থানীয় মানুষজন।

এ ব্যাপারে রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস, ডুবুরি ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে জোড়ালোভাবে উদ্ধার অভিযান করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙ্গাবালীতে সাগর থেকে ঘাটে এসে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ,চলছে উদ্ধার অভিযান

আপডেট সময় : ১২:৫৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫