ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

ঐতিহ্যবাহী লাল মরিচেরহাট এখন পরিচয়হীন হয়ে পড়েছে

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার ঐতিহ্যবাহী লাল মরিচের হাটটি এখন জায়গা অভাবে নির্দিষ্ট স্থান হারিয়েছে। উত্তরাঞ্চলের অন্যতম বড় মরিচের পাইকারি হাট এটি। জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের পুরাতন হেডকোয়ার্টার এলাকায় বসে এই ঐতিহ্যবাহী হাট। প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে কোটি টাকার লাল মরিচ বেচা-কেনা। বর্তমানে এই হাটের নিজস্ব কোন জায়গা না থাকায় ব্যক্তি মালিকানাধীন ভাড়া করা জায়গায় চলছে হাটটি।

জানা গেছে, গাইবান্ধার সদর, সাঘাটা, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার ১৬৫টি চরে উল্লেখযোগ্য হারে চাষ হয় লাল মরিচের। এসব চরের উৎপাদিত শুকনা মরিচই বেচা-কেনা হয় এই হাটে। স্থানীয় ব্যবসায়ি ছাড়াও জামালপুর, নওগাঁ, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, রংপুর ও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মরিচ কিনতে আসেন ব্যবসায়ীরা। এছাড়া দেশের নামকরা প্যাকেটজাত খাদ্যপ্রস্তুত কোম্পানির প্রতিনিধিরাও এ হাট থেকে নিয়মিতভাবে মরিচ সংগ্রহ করে থাকেন।

ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্রের ঘাটে দ্রুত গতিতে একের পর এক ছুটে আসছে নানা আকারের নৌকা। প্রতিটি নৌকায় বোঝাই করা রয়েছে সাদা বস্তা, যার ভেতরে ঠাসা লাল মরিচ। নৌকাগুলোর সাথে আসা সবাই ব্যস্ত নিজেদের কাজে। এ সময় নদী যেন একটি ভাসমান জীবনে পরিণত হয়। যেখানে এক মুহূর্তের জন্যও জীবনের গতি থেমে নেই কারও হাটের দিন ভোর বেলা থেকেই নদীর ঘাটে এমন ব্যস্ততা চোখে পড়ে। ঘাটে নৌকা ভিড়লে নদীর ঘাটজুড়ে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়।

নৌকা থেকে নেমেই চরাঞ্চলের কৃষকরা ছুটে চলেন হাটের দিকে। যাদের সঙ্গে অল্প পরিমাণ মরিচ, তারা কেউ মাথায়, কেউ ভারে সাজিয়ে হেঁটে চলেন বালির পথ ধরে। গন্তব্য মরিচের হাট। বেশি পরিমাণ মরিচ বহনকারীরা ব্যবহার করে ঘোড়ার গাড়ি। প্রচণ্ড রৌদ্র আর ওই খরা তাপের যাত্রা শুধু পুরুষদের নয়- এই পথে সঙ্গী হতে দেখা গেছে নারী ও শিশুদেরও। এর পরই বেলা বারার সঙ্গে সঙ্গে শুরু হয় লাল মরিচের বেচা-কেনা। ক্রেতা-বিক্রেতার দরদামে মুখরিত হয়ে ওঠে হাটের মাঠ। মরিচের জাত আকার ও মান ভেদে দাম নির্ধারিত হয় ক্রেতা-বিক্রেতার তোরজোর। এই হাটে মান ভেদে তিন ধরণের মরিচ পাওয়া যায়- উত্তম, মধ্যম ও নিম্ন মানের। মওসুম ভেদে ভিন্ন ভিন্ন দাম থাকে মরিচের। সকাল থেকে শুরু হওয়া হাটের বেচাকেনা চলে শেষ দুপুর পর্যন্ত।

স্থানীয় বিক্রেতা ও ব্যবসায়ীরা জানান, ‘ফুলছড়ির মরিচ মানে ভাল মানের পণ্য। এক যায়গায় এত ভাল মানের মরিচ আর কোথাও মেলেনা। তাই দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসেন এখানে। তবে চলতি মৌসুমে মরিচের দাম নিয়ে অসন্তুষ্ট কৃষকরা। একাধিক কৃষকের অভিযোগ, উৎপাদন খরচের তুলনায় বাজারদর কম হওয়ায় তারা প্রত্যাশিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন।

ফুলছড়ি হাট ইজারাদার অহিদুল ইসলাম জানান, উত্তারাঞ্চলের সব চেয়ে বড় মরিচের হাট এটি।দেশের বিভিন্ন জেলার পাইকাররা এবং বিভিন্ন কোম্পানীর লোকজন এখানে মরিচ কিনতে আসেন। প্রতি হাটে সোয়া কোটি থেকে ২ কোটি টাকার মরিচ বেচা-কেনা হয়ে থাকে। সোয়া কোটি টাকার ডাক হওয়া হাটের নানা সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, এই হাটের কোন নিজস্ব জায়গা নেই। এখন যে জায়গাতে হাট বসানো হয়েছে সেটি ভাড়া নেয়া। হাটটি খুব সকাল থেকে শুরু হয়। দূরের ব্যাবসায়ীদের এখানে এসে রাতে থাকার কোন হাটসেড নেই। এখানে সরকারি খাস জমি রয়েছে। সেগুলি ভরাট করে অবকাঠামো এবং হাটের সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা ও সুবিধা দেয়া গেলে হাটটি আরও জাকজমক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঐতিহ্যবাহী লাল মরিচেরহাট এখন পরিচয়হীন হয়ে পড়েছে

আপডেট সময় : ১২:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫