ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

এনসিপির কমিটিতে আ.লীগ-জাপার সাবেক নেতা।

শিহাব উদ্দিন টোকন, নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগৃহীত

নাটোরের লালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের পদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে সাবেক কৃষক লীগ নেতা মো. হুমায়ুন কবির ও যুগ্ম আহ্বায়ক হিসেবে গোপালপুর পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রান্টু দায়িত্ব পেয়েছেন।

গত বুধবার (১৮ জুন) রাতে দলটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের অনুমোদিত ২৪ জনের কমিটি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

কমিটির প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির বলেন, ‘২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমি জেলা কৃষক লীগের সদস্য ছিলাম। বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকের সঙ্গে সুসম্পর্ক থাকায় তিনি আমাকে জেলা কৃষক লীগের সদস্য বানিয়েছিলেন। ২০১৭ সালের পর আমি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলাম না। ছাত্র-জনতার আন্দোলনেও যুক্ত ছিলাম না। ৫ আগস্টের পর নাটোরে দলীয় অফিসে সাক্ষাৎ করেছিলাম। তাঁরা আমার কথাবার্তা শুনে আসন্ন কমিটিতে পদ দেওয়ার কথা বলেছিলেন। তবে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়ার প্রত্যাশা ছিল না। দায়িত্ব যখন পেয়েছি, সঠিকভাবে তা পালন করতে চাই। আমি উপজেলার নেঙ্গপাড়া গ্রামের বাসিন্দা ও একটি মাদ্রাসায় শিক্ষকতা করি।’

কমিটির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রান্টু গোপালপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সদস্য হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘২০১৯ সালে জাতীয় পার্টি থেকে আমি পদত্যাগ করি। ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ছিলাম। দল (এনসিপি) কর্তৃক অর্পিত সব দায়িত্ব পালনে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’

এ বিষয়ে নাটোর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক এস এম জার্জিস কাদির জানান, বিষয়টি তিনি এইমাত্র অবহিত হলেন। তিনি বলেন, ‘আমাদের নাটোর জেলা কমিটি গত শুক্রবার (২০ জুন) রাতে অনুমোদন করা হয়েছে। এর আগেই লালপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যদি কোনো ফ্যাসিস্ট কোনোভাবে যুক্ত হয়ে থাকেন, তাহলে কেন্দ্র থেকে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হবে।’

অনুমোদিত ২৪ সদস্যের উপজেলা কমিটিতে একজন প্রধান সমন্বয়কারী, ৫ জন যুগ্ম সমন্বয়কারী ও ১৮ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এনসিপির কমিটিতে আ.লীগ-জাপার সাবেক নেতা।

আপডেট সময় : ১০:০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫