ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোট প্রবেশে নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ করেসপনডেন্ট:

হাউজবোট নিয়ে টাঙ্গুয়ার হাওরে যেতে পারবেন না পর্যটকরা। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকবাহী হাউজবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

রোববার (২২ জুন) জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। 

আদেশে বলা হয়, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ক্ষতি রোধকল্পে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউজবোটের গমনাগমন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকারক যাবতীয় কার্যকলাপ থেকে সকলকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হলো। 

এতে আরও বলা হয়, সুনামগঞ্জের সকল পর্যটন স্পটে জেলা প্রশাসনের বিভিন্নসময় জারিকৃত নির্দেশনা আবশ্যিকভাবে পালনের নির্দেশনা দেয়া হলো। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, শনিবার (২১ জুন) পর্যটকদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে ১৩টি নির্দেশনা জারি করে জেলা প্রশাসন।

উল্লেখ্য, সুনামগঞ্জ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে জেলার তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় টাঙ্গুয়ার হাওরের অবস্থান। এই হাওরের আয়তন ১২ হাজার ৬৫৫ হেক্টর। হাওরে ছোট–বড় ১০৯টি বিল রয়েছে। হাওরের ভেতরে জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য খাল ও নালা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোট প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৮:৪৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫