ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

পলাশবাড়ীতে অবৈধবালু উত্তোলনকারী গ্রেপ্তার।

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে কৃষিজমি ও আবাসিক এলাকা ধ্বংস করে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনকারী আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

স্থানীয়রা জানিয়েছেন, উক্ত আমিনুল ইসলাম জামায়াতের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সে নিজেকে জামায়াতের বড় নেতা দাবি করে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আমিনুলকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান ডিপটি (৫০) সহ বেশ কয়েকজন অভিযোগ করে জানান, আমিনুলের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী মিলে তাদের বন্ধক রাখা কৃষিজমিতে জোরপূর্বক ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের ফলে অনেকের বাড়ি ভাঙনের মুখে পড়েছে এবং আশপাশের কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

ভুক্তভোগীরা নিজেদের বাড়ি ও জমি রক্ষার জন্য গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্প, পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, ও সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দৃষ্টি আকর্ষণ করেন।

পরবর্তীতে যৌথ বাহিনী কেত্তারপাড়ায় আমিনুল ইসলামের মালিকানাধীন ইটভাটায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পলাশবাড়ীতে অবৈধবালু উত্তোলনকারী গ্রেপ্তার।

আপডেট সময় : ০৮:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫