ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

গাইবান্ধায় সাংবাদিকে লাঞ্ছিতও জীবননাশের হুমকি প্রদান।

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার লক্ষ্মীপুরে সাংবাদিক ময়নুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তাকে জীবননাশের হুমকি দিয়েছে ফুল মিয়া নামের এক দুর্বৃত্ত। উক্ত ফুল মিয়া গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই।

লাঞ্ছনার শিকার সাংবাদিক ময়নুল ইসলাম গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক ঘাঘট ও সাপ্তাহিক চলমান জবাব এর সাংবাদিক। সাংবাদিকতা ও সংস্কৃতি সেবার পাশাপাশি তিনি সামাজিক অসঙ্গতি ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই সোচ্চার থাকেন। তার বাড়ি লক্ষ্মীপুর ইউনিয়নের মালিবাড়ি গ্রামে।

তিনি নিউজ সংক্রান্ত বিষয়ে লক্ষ্মীপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজী মওলানা হাফিজুর রহমানের সাথে শনিবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে কথা বলেন। কাজী জানান যে, তার দায়িত্বে আছেন লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ভাই ফুলমিয়া। তারপরই ফুলমিয়া ০১৯৮৯-৭৫৮৪৯২ নম্বর থেকে ময়নুল ইসলামের ০১৭৪৪-৭৫৮৫৩৫ নম্বরে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। ফুল মিয়া আরও বলে যে, আর কোনো কথা হবে না, কোনো কিছু জানতে হলে আমার কাছ থেকেই জানতে হবে এবং আমি (ফুলমিয়া) এখানকার মুল ব্যক্তি সব বিষয়ে আমার কাছ থেকেই পরামর্শ নিতে হবে।

শুধু তাইনয়, রাত ১১টার দিকে লক্ষ্মীপুর বাজারের মসজিদ সংলগ্ন সড়কে বাড়ি যাওয়ার পথে সাংবাদিক ময়নুল ইসলামের পথরোধ করে ফুলমিয়া তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে প্রকাশ্যে জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ময়নুল ইসলাম লিখিত অভিযোগ করেছেন। ঘটনা তদন্তের জন্য এস আই আনিছুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, সাংবাদিক ময়নুল ইসলাম লাঞ্ছিত হওয়ায় গাইবান্ধার সাংবাদিক ও সাংস্কৃতিককর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে দায়ী ফুল মিয়ার বিচার দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাইবান্ধায় সাংবাদিকে লাঞ্ছিতও জীবননাশের হুমকি প্রদান।

আপডেট সময় : ০৮:২৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫