ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে কোস্টগার্ডের অভিযান: ৪০ মন জাটকা জব্দ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের দ্বিতীয় বৃহত্তর মৎস্য বন্দর বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে অভিযান চালিয়ে অবৈধভাবে আহরিত ৪০ মন জাটকা জব্দ করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।

আজ শনিবার সকালে সাড়ে নয়টায় পরিচালিত এ অভিযানে পাথরঘাটার গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র থেকে জাটকাগুলো উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করতে পারেনি তারা। জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য বিভাগের মাধ্যমে, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, সুবিধাবঞ্চিত ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক।

দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট রনক হাসান শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে অবৈধভাবে আহরিত জাটকা বিক্রির জন্য আনা হয়েছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ মন জাটকা উদ্ধার করা হয়। এসময় মৎস্য ব্যবসায়ীরা পালিয়ে যায়। তিনি আরো জানান, জাটকা নিধন রোধে আমাদের অভিযান চলমান থাকবে। ইলিশের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতেই এমন পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে কোস্টগার্ডের অভিযান: ৪০ মন জাটকা জব্দ

আপডেট সময় : ০৪:১৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫