ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থের অভাবে যে সকল দুঃস্থ ও দরিদ্র প্রবীণরা প্রয়োজনীয় চিকিৎসা পাননা তাদের জন্য প্রতি দুই মাস পর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা  কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)। 

তারই ধারাবাহিকতায় শনিবার সকাল ৯ টায় কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজ মিলনাতনে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল এর কারিগরি সহযোগীতায় এ  চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

এ সময উপস্থিত ছিলেন পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শুভ্রা চক্রবর্তী কল্যাণী, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল, বরিশাল, ক্যাম্প অর্গানাইজার মো. সোহেল হোসেন। 

চিকিৎসা সেবা প্রদান করেন ডা. রাগিব, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল, বরিশাল। চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম চলবে দুপুর দুইটা পর্যন্ত। 

পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বিপু বলেন, অসহায়, দুঃস্থদের চোখের ছানি অপারেশন, ওষুধ ও চশমা প্রয়োজন, কিন্তু এসব চিকিৎসা ব্যবস্থার যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের চিহ্নিত করে চিকিৎসা সেবা প্রদান করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য। আধুনিক সুযোগ-সুবিধা সহ চক্ষুসেবা সরাসরি সুবিধাবঞ্চিতদের দোরগোড়ায় পৌঁছে দিতে কলাপাড়া চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫