ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

ফেলে দেওয়া প্লাস্টিক বোতল দিয়ে নির্মান করা হচ্ছে বাড়ি

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ব্যবহার করে বাড়ি নির্মান করেছেন গাইবান্ধার অটোরিকশা চালক আব্দুল হাকিম। বোতল দিয়ে তার বাড়ি নির্মান কাজ দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। ইটের পরিবর্তে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। প্রথমে গ্রামবাসী তাকে এ কাজে নিরুৎসাহিত করলেও এখন জেলার একমাত্র এ বাড়িটি নিয়ে গর্ব করছেন তারা।

জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি খানপাড়ার অটোরিকশা চালক আব্দুল হাকিমের ৩ রুমের এ বাড়িটি নির্মান করতে ছোট বড় মিলে মোট প্রায় ১৮ হাজার ৮শ ৩৫টি বোতল ব্যবহার করা হয়েছে। জুস, কোলড্রিংস, পানিসহ বিভিন্ন কাজে ব্যবহারের পর ফেলে দেওয়া বোতলে সিমেন্ট মিশ্রিত বালু ভর্তি করে ইটের বদলে সারি সারি প্লাস্টিকের বোতলে সিমেন্টের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন বাড়ি। এলাকাবাসী আব্দুল হাকিমের বাড়িটির নাম দিয়েছেন বোতল বাড়ি।
বোতল দিয়ে বাড়ি তৈরি করলে গরমের সময় ঘর থাকবে ঠান্ডা আর প্রচন্ড ঠান্ডার সময় থাকবে গরম এমন ভিডিও ইউটিউবে দেখে মনে মনে বোতল দিয়ে বাড়ী নির্মানের চিন্তা করেন উক্ত হাকিম। তিনি জানান, ভাঙ্গারির দোকান থেকে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল সংগ্রহ করে তিনি বাড়ি তৈরির কাজ শুরু করেন। তার স্বপ্নের বোতল বাড়ির চার দেয়ালের গাঁথুনি এখন প্রায় শেষ পর্যায়ে।

ইটের চেয়ে খরচ কম ও দেখতে সুন্দর এবং পরিবেশ বান্ধব হওয়ায় বোতল দিয়ে তিনি বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। বোতল দিয়ে তার বাড়ি নির্মান কাজ দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। এ বাড়ি দেখতে খুব সুন্দর ও বসবাস খুব আরামদায়ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেলে দেওয়া প্লাস্টিক বোতল দিয়ে নির্মান করা হচ্ছে বাড়ি

আপডেট সময় : ০৫:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫