ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

ঘনচিনি মিশিয়ে বাজারজাত, ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ শিহাব উদ্দিন টোকন, নাটোর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নাটোরের লালপুর উপজেলার অমৃতপুর বাজারে ঘনচিনি (সোডিয়াম সাইক্লোমেট) মিশিয়ে আইসবার তৈরি ও ভুয়া লেবেল ব্যবহার করে বাজারজাত করায় একটি আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন ২০২৫) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান এই অভিযান পরিচালনা করেন।
জরিমানা করা হয়েছে নাজমুল সুপার আইসক্রিম নামের একটি প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর নাজমুল ইসলাম (২৮), পিতা: ইছার উদ্দিন, অমৃতপুর বাজার স্কুলসংলগ্ন এলাকায় এ কারখানা পরিচালনা করছিলেন।

অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটি ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক সোডিয়াম সাইক্লোমেট (ঘনচিনি) মিশিয়ে আইসবার তৈরি করে আসছিল। এ ছাড়া তারা আইসক্রিমের মোড়কে ভুল ও বিভ্রান্তিকর লেবেল ব্যবহার করে পণ্য বাজারজাত করছিল, যা ভোক্তার প্রতারিত হওয়ার শামিল।

এ ধরনের অপরাধ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৪২ ধারায় দণ্ডনীয় অপরাধ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের একটি চৌকস দল।

অভিযান শেষে সহকারী পরিচালক নাজমুল হাসান বলেন, “ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আমাদের অভিযান চলমান থাকবে। কোনো অবস্থাতেই ভেজাল বা প্রতারণামূলক পণ্য বাজারজাত করতে দেওয়া হবে না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘনচিনি মিশিয়ে বাজারজাত, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫