ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

অবরোধ শেষে এক জেলের জালে ৪৩ মণ ইলিশ, ২০ লাখে বিক্রি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে গিয়ে প্রথম দিনেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা পেয়েছে জেলেরা। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ইউনুস মিয়া নামে এক জেলের জালে ধরা পড়েছে ৪৩ মণ ইলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে আলীপুর মৎস্য বন্দরের আবদুল্লাহ ফিসে মাছগুলো নিলামের মাধ্যমে ২০ লাখ ৬২ হাজার টাকায় বিক্রি হয়েছে। বুধবার মধ্যরাতে অবরোধ শেষে পায়রাবন্দর সংলগ্ন গভীর সমুদ্রে একবার জাল ফেলেই এসব ইলিশ ধরা পড়ছে।

ট্রলারের মাঝি ইউনুস মিয়া জানান, ‘বুধবার মধ্যরাতে ১৯ জন জেলেসহ “এফবি তামান্না” ট্রলার নিয়ে তারা গভীর সাগরে যাত্রা করেন। পায়রা বন্দর এলাকায় জাল ফেলতেই এসব মাছ উঠে আসে। দীর্ঘদিন পরে আশানুরূপ মাছ পেয়ে খুশি তারা।

এফবি তামান্না ট্রলারের মালিক ইউসুফ (কোম্পানি) হাওলাদার বলেন, ‘অবরোধ শেষে বেশ পরিমাণে ইলিশ ধরা পড়ায় জেলেসহ আমরা খুব খুশি। ধার দেনা করে ট্রলার পাঠিয়েছিলাম সমুদ্র মাছ না পেলে বড় লোকসানে পড়ে যেতাম। শুরুতেই এমন মাছ পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এবছর সঠিকভাবে অবরোধ পালন করায় মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে। তাই সমুদ্রে বেশ পরিমাণ মাছ হয়েছে। যার কারণে জেলেদের জালে বেশি বেশি মাছ ধরা পড়ছে। আশা করছি বিগত বছরগুলোর লোকসান পুষিয়ে উঠবে উপকূলের জেলেরা।

১২.০৬.২০২৫

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবরোধ শেষে এক জেলের জালে ৪৩ মণ ইলিশ, ২০ লাখে বিক্রি

আপডেট সময় : ০৭:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫