ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

বঙ্গোপসাগরে জেলের  জালে ধরা পরলো বিরল প্রজাতির টিয়া মাছ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে আবু সালেকের জালে ধoরা পড়েছে চারটি বিরল প্রজাতির মাছ, যা স্থানীয়ভাবে ‘টিয়া মাছ’ বা ‘প্যারট ফিশ’ নামে পরিচিত। গত বুধবার রাতে পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় মাছগুলো ধরা পড়ে এবং আজ বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১১টার দিকে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের খান ফিশ আড়তে নিয়ে আসা হয়।

গত ৪ জুন চট্টগ্রামের বাঁশখালী থেকে ‘এফবি আল্লাহর দোয়া- ৪’ নামের একটি ট্রলারে ১৭ জন জেলে মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে গিয়েছিলেন। সমুদ্রে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে বিরল প্রজাতির এই চারটি মাছও ধরা পড়ে। মাছগুলোর মোট ওজন প্রায় ৫ কেজি। নিলামের মাধ্যমে ৫০০ টাকা কেজি দরে মাছগুলো ২৫০০ টাকায় কিনে নেন পাইকারি মাছ ব্যবসায়ী আব্দুল্লাহ।

জেলে আবু সালেক জানান, গতকাল রাত ১২টার দিকে সাগরে জাল ফেললে ইলিশ এবং পোয়াসহ অন্যান্য মাছের সঙ্গে এই টিয়া মাছগুলো ধরা পড়ে। এর আগে কখনো তাদের জালে এমন মাছ ধরা পড়েনি। মাছগুলো পোয়া মাছের সঙ্গেই নিলামে বিক্রি করা হয়েছে।

নিলামে মাছগুলো কিনে নেওয়া ব্যবসায়ী আব্দুল্লাহ জানান, মাছগুলো বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হবে। ইতোমধ্যেই বরফ দিয়ে মাছগুলো সংরক্ষণ করা হয়েছে এবং তিনি ভালো দামে বিক্রির আশা করছেন। মৎস্য ব্যবসায়ী ও খানফিস আড়তের স্বত্বাধিকারী রহিম খান বলেন, এ ধরনের মাছ সচরাচর পাওয়া যায় না। এর আগেও একবার তাদের আড়তে ছোট আকারের এমন মাছ এসেছিল। তিনি আরও জানান, মাছগুলো খেতে সুস্বাদু।

মাছটি দেখতে আসা সত্তার  মুন্সি বলেন, এই মাছ আমি কখনো দেখিনি।এই  মাছটি প্রথম  দেখলাম, দেখতে খুব সুন্দর। 

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাছটি Scaridae পরিবারের অন্তর্ভুক্ত এবং এর বৈজ্ঞানিক নাম Scaridae Cetoscarus। স্থানীয়ভাবে এটি প্যারট ফিশ, টিয়া মাছ বা নীল তোতা নামে পরিচিত। বাংলাদেশে এই মাছ বিরল হলেও ভারত মহাসাগরে এটি বেশি পাওয়া যায়। দক্ষিণ চীন সাগরের ফিলিপাইন উপকূল পর্যন্ত এর বিচরণ রয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো বাংলাদেশে সচরাচর দেখা যায় না। এটি Scarus Zuffer যা ধোফার প্যারোটফিশ নামেও পরিচিত। এই প্রজাতির মাছ পাথুরে আবরণ থেকে শেওলা খেতে অভ্যস্ত। শেওলার সঙ্গে ক্যালসিয়াম খাদ্য হিসেবে গ্রহণ করায় মাছটির আঁশ খুব মজবুত ও পুরু হয়। সাধারণত ১২ থেকে ২০ ইঞ্চি দৈর্ঘ্যের হলেও কিছু ক্ষেত্রে এই মাছ ১.৩ মিটার বা ৪ ফুট ৩ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। মাছগুলোর দেহে তোতা পাখির মতো নীল ছোপ ছোপ দাগ এবং লেজের মাঝখানের অংশ উজ্জ্বল সোনালি-হলুদ রঙের হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গোপসাগরে জেলের  জালে ধরা পরলো বিরল প্রজাতির টিয়া মাছ

আপডেট সময় : ০৫:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫