ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

প্রাইমারি স্কুলের নিয়োগ বানিজ্য সিন্ডিকেট হোতা ইব্রাহিমের সহযোগী স্ত্রী সামিয়া গ্রেফতার

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা জেলাধীন তজুমদ্দিন উপজেলা প্রাইমারি স্কুলের নিয়োগ বানিজ্য সিন্ডিকেটের তিন সহোদর মোর্শেদ, হেমায়েত ও ইব্রাহিম প্রাইমারি স্কুলে চাকরিতে টিকিয়ে দিবে বলে দীর্ঘ কয়েক বছর যাবত মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

মামলার অভিযোগ সুত্রে জানা যায়, প্রাইমারি শিক্ষক তিন প্রতারক সহোদরের একজন ইব্রাহিম খন্দকার এর বিরুদ্ধে চরফ্যাশন থানায় সি আর ৪৯৩/৪৯৮ দুই টা মামলা রয়েছে। তার সহযোগী স্ত্রী সামিয়া আফরোজ অনুর মাধ্যমে বিভিন্ন মানুষকে চাকরী দেয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন বলে মামলার সুত্র জানায়। ইব্রাহীম এবং সামিয়া আফরোজ অনুর নামে রুপালী ব্যাংক তজুমদ্দিন শাখা সহ বিভিন্ন ব্যাংকে একাধিক একাউন্টে নিয়োগ বানিজ্যের টাকা আদান প্রদান করতেন। টাকার জন্য চাপসৃষ্টি করলে কিছু কিছু পাওনাদারকে ব্যাংকের চেক প্রদান করেন। কিন্তু ব্যাংকে গিয়ে দেখেন একাউন্টে টাকা নেই। এসব কারনে তিন সহোদর শিক্ষক গা ঢাকা দেন। সামিয়া আফরোজ অনু চরফ্যাশন উপজেলা মিজানুর রহমান এর কাছ থেকে প্রতারণার ফাঁদে ফেলে ২২৫০০০( দুই লক্ষ পচিঁশ হাজার)  টাকা নিয়েছেন। তারা অনেক চেষ্টা করেও টাকা উদ্ধার করতে না পেরে চরফ্যাশন আদালতে অভিযোগ দাখিল করেন। ঈদে বাড়িতে আসলে সামিয়া আফরোজ অনুকে তজুমদ্দিন থানা পুলিশ গ্রেফতার করে জেল-হাজতে প্রেরন করেন।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, চরফ্যাশন আদালতের জিআর ৫০৭/২৪ নং মামলায় ৪০৬/৪২০ ধারায় গ্রেফতারী পরোয়ানায় সামিয়া আফরোজ অনু নামে একজনকে আটক করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রাইমারি স্কুলের নিয়োগ বানিজ্য সিন্ডিকেট হোতা ইব্রাহিমের সহযোগী স্ত্রী সামিয়া গ্রেফতার

আপডেট সময় : ১১:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫