ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

বাজেট ২০২৫-২৬: ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা, নতুনদের ১ হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের বাজেটে আয়করের ক্ষেত্রে ৫০টির মতো পরিবর্তন আনা হচ্ছে। এসব পদক্ষেপের ফলে রাজস্ব আহরণে যেমন গতি আসবে, করদাতাদের জন্যও স্পষ্ট হবে নতুন কাঠামো।

সাধারণ করদাতার জন্য ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। নতুন করদাতাদের জন্য এই হার ১ হাজার। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে করা হতে পারে পৌনে ৪ লাখ টাকা। মুক্তিযোদ্ধাদের জন্য এই সীমা সোয়া ৫ লাখ হতে পারে। আগের কর স্ল্যাব তুলে দিয়ে, ১০ থেকে ৩০ শতাংশের মধ্যে করহার পুর্ননির্ধারিত হতে পারে।

কৃষিখাতেও আসছে নতুন সংযোজন। কৃষি আয় যদি ৫ লাখ টাকার বেশি হয়, তাহলে কর দিতে হবে। কৃষিপণ্য সরবরাহেও উৎস কর কমানো হচ্ছে।

নতুন বাজেটে, আপন ভাইবোনের মধ্যে সম্পদ দান করমুক্ত রাখার পরিকল্পনা রয়েছে। অতিরিক্ত করের পরিমাণ পরবর্তী বছরগুলোয় সমন্বয় করা হতে পারে। ব্রোকারেজ হাউজের উৎস কর কমানো হচ্ছে।

মোবাইল অপারেটরদের টার্নওভার কর দেড় শতাংশ নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। তাছাড়া, ইন্টারনেট সেবার ওপর ৫ শতাংশ করারোপ করা হতে পারে।

১২ ধরনের সেবায় এখন থেকে আয়কর রিটার্ন জমার প্রমাণ দাখিলের শর্ত শিথিল প্রস্তাবিত। ১৫২টি পণ্যের আমদানিতে অগ্রিম আয়কর ধার্য করা হতে পারে। জমি বিক্রিতে ক্যাপিটাল গেইন ট্যাক্স ১৩ শতাংশ করার পরিকল্পনা করা হচ্ছে।

উল্লেখ্য, দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা ১.১৫ কোটির বেশি। এর মধ্যে রিটার্ন জমা হয় ৪৫ লাখের মতো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাজেট ২০২৫-২৬: ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা, নতুনদের ১ হাজার

আপডেট সময় : ০৫:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫