ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে ‘সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে পূর্ব নির্ধারিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে কলেজের অনার্স, উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল বাংলা কবিতা আবৃতি, ধারাবাহিক গল্প বলা, নৃত্য, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, রবীন্দ্র সংগীত, দেশাত্মবোধক গান, লোকসংগীত এবং রচনা প্রতিযোগিতা।

দীর্ঘ প্রায় ২০ বছরের মধ্যে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে এ ধরণের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে কলেজ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা রানী দত্ত ও কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক শুভ্রা চক্রবর্তী।

এ অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন। এ সময় কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহআলম মিয়াসহ সকল বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তায়েফ কুতুব উদ্দিন আহমেদ সুমন ও ইংরেজি বিভাগের প্রভাষক সাবরিনা মাহমুদা। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫