ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এমন স্লোগানের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তন ‘পায়রায়’ মঙ্গলবার সকাল দশটায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কাশেম আলী খান রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। প্রথম রাউন্ডে ‘ পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মূল কারণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় জয়লাভ করে কাশেম আলী খান রেসিডেন্সিয়াল বিদ্যালয় ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

ফাইনাল রাউন্ডে ‘ মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন পুরুস্কার লাভ করেন কাশেম আলী খান রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের বিতার্কিক দল। শ্রেষ্ঠ বক্তার পুরুস্কার লাভ করেন শিক্ষার্থী সালসাবিল রাইয়ান সাইবা।

বিজয়ীসহ সকল প্রতিযোগীদের পুরুস্কার বিতরণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক, নমিতা রাণী দত্ত, সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু। মডারেটর হিসেবে ছিলেন সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে দুর্নীতি বিরোধী এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীসহ পরিবার তথা রাজনীতিকসহ সকল মানুষের মনে দেশপ্রেম জাগ্রত থাকতে হবে। যেমনি পরিবারের ভূমিকা রয়েছে। তেমনি রাজনৈতিকদল, সরকার, রাষ্ট্র, সমাজ সবাইকে এগিয়ে আসতে হবে।’ প্রাণবন্ত এই বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আগামির বাংলাদেশ দুর্নীতিমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিবাজ প্রতিহত করার আহবান জানান। পাশাপাশি দুর্নীতিবাজদের সমাজশত্রু হিসেবে চিহ্নিত করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণ

আপডেট সময় : ০৬:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫