ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

কলাপাড়ায় চাঁদা দাবির টাকা না পেয়ে মারধরে যুবদল নেতাসহ ৬ জনের নামে মামলা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবিতে মারধর হামলা ছিনতাইয়ের অভিযোগে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে।

এতে কলাপাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক কবিরুল ইসলাম মৃধা ও তার দুই ভাইসহ ৬ জনের নাম উল্লেখ করা হয়।

সোমবার (১৯ মে) দায়ের করা এ মামলায় আরও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে। কলাপাড়ার ধানখালীতে ১৩২০ মেগাওয়াট আরএনপিএল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি থেকে কয়লা উত্তোলনের লেবার ও পেডুলার সরবরাহের ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণের বিরোধকে কেন্দ্র করে এ মামলা করা হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা কলাপাড়ার চালিতাবুনিয়া গ্রামের বাসীন্দা আমিনুল ইসলাম মহসিন তালুকদারের ভাই আতিকুর রহমান তালুকদার এ মামলাটি করেন।

মামলায় বলা হয়েছে, বিদুৎকেন্দ্রের জাহাজ থেকে কয়লা উত্তোলনের লেবার সরবরাহসহ পন্টুন ও পেলুডার সরবরাহের ঠিকাদারি কাজ মূল মালিক হাওলাদার এন্টারপ্রাইজের কাছ থেকে গত ৯ জানুয়ারি থেকে ৬ মাসের চুক্তিতে কার্যাদেশ নিয়ে এএমটি এন্টারপ্রাইজের মালিকের ভাই প্রতিনিধি হয়ে লেবারসহ ১২ মে সকাল ১১ টায় পেডুলার সংগ্রহ করে প্রস্তুতি নেন। এসময় আসামিরা সশস্ত্র অবস্থায় এসে এককালীন পাঁচ লাখ ও প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাদের উপর মারধর ও হামলা চালানো হয়। এক পর্যায়ে সাথে থাকা টাকা পয়সা ও গলার স্বর্ণালংকার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। বিজ্ঞ আদালত কলাপাড়া থানার ওসি কে বিষয় টি এজাহার হিসেবে গণ্য করার আদেশ দিয়েছেন।

মামলার আসামি যুবদল নেতা কবিরুল ইসলাম মৃধা জানান, আমার ভাই শাহীন মৃধার ঠিকাদারি প্রতিষ্ঠানে বাদী ও তার ভাইয়ের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল যোগে সন্ত্রাসীরা সশস্ত্র হামলা মারধর ও নারকীয় তাণ্ডব চালায়। অফিসঘরে অগ্নি সংযোগ করে আমার ভাই কে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা করায় এটি একটা কাউন্টার মামলা। চাঁদাবাজির ঘটনা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট বলে তিনি দাবি করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, আদালতের নির্দেশনা পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় চাঁদা দাবির টাকা না পেয়ে মারধরে যুবদল নেতাসহ ৬ জনের নামে মামলা

আপডেট সময় : ০৯:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫