ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় যেসব ভ্রমণ সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে, সেসব সংস্থার মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার (১৯ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।  খবর টাইমস অব ইন্ডিয়ার।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টামি ব্রুস এক বিবৃতিতে বলেছেন, ভারতে মার্কিন মিশনের সংগৃহীত তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে ভারতের ট্র্যাভেল এজেন্সিগুলোর সঙ্গে যুক্ত অনির্দিষ্ট সংখ্যক লোকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

তবে তিনি কারো নাম উল্লেখ করেননি।

ব্রুস বলেছেন, ‘আমরা ভ্রমণ সংস্থাগুলোর মালিক, নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখব, যাতে অবৈধ মানবপাচার নেটওয়ার্কগুলো বন্ধ করা যায়। ‘

তবে, ট্র্যাভেল এজেন্টরা কীভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

 এদিকে, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস কঠোর সতর্ক বার্তা জারি করেছে। এতে বলা হয়েছে, ‘যদি আপনি আপনার অনুমোদিত সময়সীমার বেশি যুক্তরাষ্ট্রে থাকেন, তবে আপনাকে দেশত্যাগে বাধ্য করা হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে যাওয়ার উপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৪:২০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫