ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

কলাপাড়ায় চিঙ্গুরিয়া খাল থেকে স্থাপনা অপসারণে মাঠে নামলো প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার চিঙ্গুরিয়া এলাকায় খাল দখল করে তোলা স্থাপনা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (১১ মে) সকাল দশটায় কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

খাল দখল করে পানির প্রবাহ আটকে তোলা অন্তত ৭টি স্থাপনা আজ অপসারণ করা হচ্ছে। পর্যায়ক্রমে খাল দখল করে তোলা সকল স্থাপনা অপসারণ করা হবে বলে প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।এতে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ও কলাপাড়া পুলিশ প্রশাসন।

দীর্ঘদিন ধরে পরিবেশ কর্মীসহ কলাপাড়া পৌরসভার সচেতন নাগরিকরা খালের পানির প্রবাহ সচল রাখতে বর্জ্য অপসারণের পাশাপাশি দখল-দূষণ বন্ধে সামাজিক আন্দোলন করে আসছিলেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম জানান, পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে খালের দখল-দূষণ বন্ধে এ অভিযান শুরু হয়েছে।

এর আগে শহরের পানি নিষ্কাশনের একমাত্র পথ সচল রাখতে খালের গুরুত্বপূর্ণ স্থানের বর্জ্য অপসারণ কার্যক্রম করা হয়েছে। আজকের অবৈধ স্থাপনা অপসারণে স্বেচ্ছায় পাশে থেকে সহায়তা করেন কলাপাড়ার বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশ কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় চিঙ্গুরিয়া খাল থেকে স্থাপনা অপসারণে মাঠে নামলো প্রশাসন

আপডেট সময় : ০৩:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫