ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

স্লোগানে উত্তাল বরিশাল-পটুয়াখালী মহাসড়ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটাপদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বৃষ্টির মধ্যেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। গান আর স্লোগানে উত্তাল মহাসড়ক।

সোমবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রথমে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সামনে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় অনেকে গান গেয়ে আন্দোলনকারীদের উজ্জীবিত করেন।

বিজ্ঞাপন

মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীসহ সাধারণ মানুষ। এসময় অনেকে হেঁটে গন্তব্যে রওয়ানা দেন। তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটাতে দেখা যায়নি শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফারিয়া সুলতানা লিজা বলেন, ‘২০১৮ সালে আমরা অধিকার ফিরে পেয়েছিলাম। অথচ আবার তা কেড়ে নেওয়া হচ্ছে। কোটা বাতিল না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের কোটার প্রয়োজন নেই। কোটা আমাদের দেশের মেধাশূন্য করে দিচ্ছে। এটা শুধু আমাদের দাবি নয়, পুরো দেশের সাধারণ শিক্ষার্থীর দাবি। তাই শিগগির কোটা বাতিল করা হোক।’

বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্লোগানে উত্তাল বরিশাল-পটুয়াখালী মহাসড়ক

আপডেট সময় : ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪