ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেফতার কলাপাড়ায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক ও শিক্ষার্থী সংবর্ধনা কলাপাড়ায়  ক্যারিয়ার ও যুব নেতৃত্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত  মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিচয়ে, ক্লিনিক ব্যাবসায়ীর কোচিং বাণিজ্যের অভিযোগ।  ​দর্শকহৃদয়ে সাড়া ফেলেছে মুসলাহর কণ্ঠে বাবা-ছেলের আত্মিক বন্ধনের গল্প কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন,সভাপতি আল আমিন, সম্পাদক হারুন-অর-রশিদ বিএনপি নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে খাসজমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কবিরাজির নামে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার

কলাপাড়ার লেমুপাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।

মো.পারভেজ, কলাপাড়া
  • আপডেট সময় : ০৭:৩২:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত আনুমানিক ১০ ঘটিকা থেকে শনিবার সকাল পর্যন্ত কোনো এক সময় পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ঘেরে অনধিকার প্রবেশ করে বিষ প্রয়োগ করে।

এতে ঘেরে থাকা রুই, কাতল, গ্লাসকার্প ও মৃগেল, চিংড়ি, কোরাল, বোয়ালমাছ সহ বিভিন্ন প্রজাতির মাছের বড় অংশ মারা যায়। প্রায় ২ লাখ টাকার মাছ দুর্বৃত্তরা নিয়ে যায় এবং আরও প্রায় ২ লাখ টাকার মাছ বিষক্রিয়ায় মারা গিয়ে ভেসে ওঠে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বালিয়াতলী ইউপির লেমুপাড়া গ্রামের ভেরিবাদের পাশেই চার একর জমিতে একটি মাছের ঘেরের মাছ মরে ভেসে উঠেছে, কিছুক্ষন পরপর মাছ মরে ভেসে উঠতে দেখা গেছে।

স্থানীয়রা বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও মঞ্জু সিকদার ও সজীব তালুকদার এই ঘেরে মাছের চাষ করেন, গতকাল রাতে বকু তালুকদারের নেতৃত্বে ৩-৪ জন মিলে ঘেরে কীটনাশক প্রয়োগ করেন বলে শুনেছি, খবর পেয়ে আমরা ঘেরের পাশে এসে দেখি মাছ মরে ভেসে উঠতেছে তাৎক্ষণিক কিছু মাছ সংগ্রহ করি আর বিভিন্ন প্রজাতির মাছগুলো মরে ঘেরের পাড়ে ভেসে ওঠছে।

ঘেরের মাছ চাষি সজিব বলেন, গতকাল রাতে ঘের পাহারা দেয়ার সময় হঠাৎ পানি ছিটানো শব্দ পাই, চারদিকে লাইট মারতেই দেখি বকু তালুকদার, মুসফিক তালুকদার, জাহাঙ্গীর হোসেন, ফোরকান মাঝি, আনোয়ার গাজী মিলে আমার ঘেরে ঔষধ দিতেছে। আমি স্থানীয় আরও দুজনকে ডাক দিয়ে সাথে সাথে তাদের কাছে গিয়ে তাদেরকে আটক করার চেষ্টা করি, তাদের হাতে দেশীয় অস্ত্র দেখে আমরা পিছিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে দেখি ঘেরের সকল মাছ মরে ভেসে উঠেছে। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। 

ঘেরের অপর মাছ চাষি মঞ্জু সিকদার বলেন, আমারা এই ঘেরে প্রায় ২০ বছরের বেশি সময় মাছ চাষ করে আসছি, গতকাল রাতে আমি ঘেরের কাছে ছিলাম না এই সুযোগে রাত ১০ ঘটিকায় বকু তালুকদার, মুসফিক তালুকদার, জাহাঙ্গীর হোসেন, ফোরকান মাঝি, আনোয়ার গাজী মিলে ঘেরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলে, এর আগেও এই বকু তালুকদার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। তিনি প্রায় সময় আমাদের হুমকি-ধামকি দিয়ে আসছে। তিনি আরও বলেন আমাদের সাথে বকু তালুকদারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে, এই বিরোধ কে কেন্দ্র করে তিনি আমার ঘেরে বিষ দিয়ে আমার ৫ লক্ষ টাকা ক্ষতি করেন। এই বকু তালুকদার একজন আওয়ামী লীগের দোসর, তিনি একজন ভূমিদস্যু, মামলাবাজ এলাকার মানুষের প্রায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করেন।

অভিযোগের বিষয়ে, বকু তালুকদারের মুঠোফোনে একাধিক বার কল করলে নাম্বার টি বন্ধ পাওয়ায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।  

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কবিরাজির নামে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
BD Songlap। বাংলাদেশ সংলাপ
www.bangladeshsonglap.com

কলাপাড়ার লেমুপাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।

আপডেট সময় : ০৭:৩২:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬