কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হোটেল শ্রমিক আনোয়ারের মৃত্যু
- আপডেট সময় : ০৪:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সাড়ে বারোটার দিকে পৌর শহরের এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আনোয়ার কলাপাড়া উপজেলা এতিমখানা ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত এন্তাজ মাস্টার ছেলে।তিনি নতুন বাজার এলাকায় ফরিদের হোটেলে কাজ করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বসতঘরের পল্লী বিদ্যুতের সংযোগ লাইনের তার ছিড়ে পড়েছিল। এতে পাশাপাশি তিনটি টিনের ঘর সটসার্কিট হয়। বাড়িতে মেহমান আসবে এজন্য আজ দুপুরে আনোয়ার দুই ঘরের মাঝখানে গিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করতে থাকে। হঠাৎ তিনি ঘরের টিনের বেড়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়। স্বজনেরা আনোয়ার কে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।।
মৃত্যের ছোট ভাই মাসুম জানান, আমিও বড় ভাই পাশাপাশি থাকি ঘরে থাকি। সকালে দেখি বাসার বিদ্যুৎ লাইন ছিড়ে গেছে। বিষয়টি নিয়ে বিদ্যুতের অফিসে কর্মকর্তাদের সাথে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করি। এই আসতেছি বলে আর আসেনি। পল্লী বিদ্যুতের এই অবহেলার জন্য আমার ভাই আজ মারা গেছে এর বিচার চাই।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন,পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্যবস্থা গ্রহণ করা হবে।















